ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কিম আনল এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২ মার্চ '২৩):- ছাত্রছাত্রীদের ই স্কুটার (E Scooter) কেনার জন্য নতুন স্কিম (New Scheme for Students) আনল 'এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড' (NXT Mobility Energy Pvt. Ltd.)।
নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে এস কে সিনহা (S K Sinha) জানিয়েছেন, "যে কোনো ছাত্রছাত্রী ৬১ হাজার টাকায় ই স্কুটার কিনতে পারেন।"


আজ নিউ আলিপুরের ৩৪ নম্বর দুর্গাপুর কলোনী (34, Durgapur Colony, New Alipur, Kolkata 700 053)-তে 'নীহারিকা এন্টারপ্রাইজ' (Niharika Enterprise)-এর নতুন বিক্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করতে এসে এস কে সিনহা জানান, " এল ই ডি এসিড বা লিথিয়াম ব্যাটারির উপর ই স্কুটারের দাম বাড়ে বা কমে।
এন এক্স টি-র ধীর গতি সম্পন্ন (৯০ কিমি/ঘণ্টা) ই স্কুটারের 'উইনার', 'গ্রেস' ও 'প্রিন্স' নামের পৃথক তিনটে মডেল আছে। অপরদিকে এন এক্স টি এনেছে নতুন উচ্চ গতিসম্পন্ন (১২০ কিমি/ঘণ্টা) ই স্কুটার।"

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নীহারিকা এন্টারপ্রাইজ-এর কর্ণধার শিবনাথ মুখার্জি জানান, "ই স্কুটারগুলো নূন্যতম ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১,৫০,০০০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।"

Comments