২০ মার্চ থেকে যোধপুরে শুরু হতে চলেছে রাজস্থান ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১ মার্চ '২৩):- আগামী ২০ মার্চ (20 March) থেকে যোধপুর (Jodhpur)-এ শুরু হতে চলেছে ত্রিদবসীয় 'রাজস্থান ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩' (Rajasthan International Expo 2023)। প্রদর্শনী শেষ হবে ২২ মার্চ।
আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন 'রাজস্থান এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল' এবং 'রাজস্থান স্মল ইণ্ডাস্ট্রীজ কর্পোরেশন লিমিটেড'-এর অধ্যক্ষ রাজীব অরোরা (Rajiv Arora, Chairman, Rajasthan Export Promotion Council @ REPC & Rajasthan Small Industries Corporation Limited @ RAJSICO)।


সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজস্থান সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের আয়ুক্ত মহেন্দ্র পারখ (আই এ এস) [Mahendra Parakh (IAS), Commissioner, Department of Industries & Commerce, Government of Rajasthan] জানান, "রাজস্থানের বুকে এই প্রথম হতে চলেছে 'রাজস্থান ইন্টারন্যাশনাল এক্সপো'। এক্সপো-র ২০ হাজার বর্গমিটার প্রদর্শনী স্থল (20,000 Sq.meter Exhibition area) জুড়ে থাকবে তিনশতাধিক বিক্রয়কেন্দ্র (300+ Stall)। আনুমানিক ১ হাজার ক্রেতা (1,000 Buyer's)-র পাশাপাশি ১০ হাজার দর্শক (10,000 Visitors) এই প্রদর্শনী স্থলে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।"

অন্যদিকে 'রাজস্থান ফাউণ্ডেশন'-এর আয়ুক্ত ধীরাজ শ্রীবাস্তব (Dheeraj Shrivastav, Commissioner, Rajasthan Foundation) কোলকাতা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী অভিবাসী রাজস্থানী (Diaspora Rajasthani)-দের কাছে বিশেষ আবেদন করে জানিয়েছেন, "রাজস্থানের সম্মান ও অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে 'রাজস্থান ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩'-কে সফল করার উদ্দেশ্যে আন্তর্জাতিক স্তরের এই প্রদর্শনীতে অভিবাসী রাজস্থানীদের যোগদান সর্বাধিক মহত্মপূর্ণ।"

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানানো হয়েছে, "প্রদর্শনী স্থলে হস্তশিল্প, আসবাবপত্র, বয়নশিল্প ও পোশাক, কৃষিজ খাদ্য, পাকশালার সাজসজ্জার সামগ্রী, প্রকৌশলী সামগ্রী, চিনেমাটির সামগ্রী সহ নানাবিধ সামগ্রী প্রদর্শিত হবে।"

Comments