হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৫ ফেব্রুয়ারী '২৩):- দীর্ঘ ৮০ বছরের পরম্পরা মেনে "মারুতি ব্যায়াম বিদ্যালয়' (Maruti Byam Vidyalaya)-এর উদ্যোগে আজ হুগলি ও হাওড়া জেলার মধ্যে হয়ে গেল ৫ কিলোমিটার আন্তঃজেলা হন্টন প্রতিযোগিতা (5KM Inter District Walkathon)।হুগলি জেলার অন্তর্গত উত্তরপাড়ার ভদ্রকালী থেকে শুরু হয়ে হাওড়া জেলার বালি অঞ্চলের বাদামতলা এলাকার লিচু বাগানে এসে শেষ হয় এই প্রতিযোগিতা।
৫ থেকে ৯৩ বছরের শতাধিক আবালবৃদ্ধবনিতা প্রতিযোগী ও প্রতিযোগিনীদের যোগদানে দৃষ্টিনন্দন হয়ে উঠেছিল এই আন্তঃজেলা হন্টন প্রতিযোগিতা।
প্রয়াত কলমচি বিজয়কৃষ্ণ রায় এই হন্টন প্রতিযোগিতার সূত্রপাত করেছিলেন, যদিও সেই সময় এই প্রতিযোগিতায় হাঁটতে হত ৫ মাইল, বর্তমানে এই প্রতিযোগিতায় প্রতিযোগী বা প্রতিযোগিনীদের হাঁটতে হচ্ছে ৫ কিলোমিটার।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি, প্রাক্তন পৌর প্রতিনিধি প্রাণকৃষ্ণ মজুমদার, অঞ্জন মিত্র, শুভ কুমার, অমলপ্রসাদ কুমার, সঞ্জয় রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


Comments
Post a Comment