ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৭ ফেব্রুয়ারী '২৩):- 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' সংক্ষেপে 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank) গতকাল থেকে ফিক্সড ডিপোজিটের উপর আবার তাদের সুদের হার বৃদ্ধি করেছে (Hikes rate of interest on Fixed Deposits)।

গতকাল এক প্রেস বিবৃতি জারি করে 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' জানিয়েছে, স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার ৫০ বিপিএস বৃদ্ধি করা হল। পরিবর্তিত সুদের হারগুলি দুই কোটি টাকা পর্যন্ত খুচরা আমানতের ক্ষেত্রে প্রযোজ্য এবং ৬ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হবে ৷
এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য ৷ এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে, ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার প্রদান করছে।

একনজরে ব্যাঙ্কের উল্লেখযোগ্য ঘোষণা :-

▪︎ ব্যাঙ্ক এফডিতে প্রবীণ নাগরিকদের ৮.৫% এবং অন্যান্যদের ৮% পর্যন্ত সুদের হার অফার করছে।
▪︎ ৬০০ দিনের মেয়াদ কালের বিশেষ অফার।
▪︎ তিন মাসের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর দ্বিতীয়বার সুদ বৃদ্ধি।
▪︎ ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিতে অফার করা সর্বোচ্চ সুদের হার গুলির মধ্যে একটি।
▪︎ গতকাল থেকেই নতুন সুদের হার কার্যকর।
'বন্ধন ব্যাঙ্ক'- এর তরফ থেকে আরো জানানো হয়েছে, 'গ্রাহকগণ রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, গ্রাহকরা ঝামেলামুক্তভাবে কয়েক মিনিটের মধ্যেই এফডি বুক করতে পারবেন।'

Comments