হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৬ ফেব্রুয়ারী '২৩):- গতবছর আজকের দিনে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কিংবদন্তি কণ্ঠসঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর।তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীকে স্মরণে রেখে গতকাল কোলকাতার প্রেস ক্লাব (Press Club Kolkata)-এ 'মেরী লতা মা' (Meri Lata Maa) নামাঙ্কিত এক মিউজিক ভিডিও (Music Video) প্রকাশ করল 'বি আর মিউজিক' (B R Music)।
গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে একযোগে এই মিউজিক ভিডিও-র লোকার্পণ করেন বিশিষ্ট কণ্ঠসঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, সিধু, জেনিভা রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রঞ্জিত চৌধুরী ও বিশ্বজিত মণ্ডল-এর কথায় (Lyrics : Ranjit Chowdhury & Biswajit Mondal) ও বিশ্বজিত মণ্ডল-এর সুরে (Music : Biswajit Mondal) হিন্দী ভাষায় 'মেরী লতা মা' (Song : Meri Lata Maa) নামাঙ্কিত গানটা গেয়েছেন বিশ্বজিত মণ্ডল (Singer : Biswajit Mondal)।

Comments
Post a Comment