ইণ্ডিয়ান ইকোসিস্টেম ফর সাসটেনেবল প্রোডাক্ট ডেভলপমেন্টের উপর মনোজ্ঞ সেমিনার হয়ে গেল কোলকাতায়


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ ফেব্রুয়ারী '২৩):- গতকাল সন্ধ্যায় বিধাননগরের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuva Bharati Stadium, Bidhannagar)-এ 'স্কলার ল্যাব ফাউণ্ডেশন' (Scholar Lab Foundation)-এর পরিচালনায় হয়ে গেল 'ইণ্ডিয়ান ইকোসিস্টেম ফর সাসটেনেবল প্রোডাক্ট ডেভলপমেন্ট' (Indian Ecosystem for Sustainable Product Development) নামাঙ্কিত এক আলোচনা সভা (Seminar)।

সভার প্রথম পর্যায়ে 'প্রিপিয়ার্ডনেস অব একাডেমিক ইন্সটিটিউশন অন প্রোডাক্ট ডেভলপমেন্ট' (Preparedness of Academic institutions on Product Development) এবং দ্বিতীয় পর্যায়ে 'রিকোয়ারমেন্ট অব প্রোডাক্ট ডেভলপমেন্ট ইকোসিস্টেম ফর ইণ্ডাস্ট্রীজ' (Requirement of Product Development Ecosystem for Industries) শীর্ষক আলোচনা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, আলোচনা সভা (Seminar) এবং সাংবাদিক সম্মেলন (Press Conference)-এর মাধ্যমে কোলকাতায় পদার্পণ করল 'স্কলার ল্যাব ফাউণ্ডেশন'।
সংস্থার বক্তব্য, "সমগ্র দেশেই উত্তম সামগ্রীর বিপুল চাহিদা আছে, কিন্তু সেই অনুপাতে দেশের বাজারে উত্তম সামগ্রীর পরিমাণ খুবই নগণ্য। এর পাশাপাশি দেশে মেধার কোনরকম অভাব না থাকলেও উন্নত প্রযুক্তির সামগ্রীর যথেষ্ট অভাব রয়েছে, এই অভাবকেই মেটাতে চাইছে 'স্কলার ল্যাব ফাউণ্ডেশন'।"

সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, " সংস্থা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটি সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক- গবেষক ও ছাত্রছাত্রী সহ সবার কাছে নতুন এবং আধুনিক প্রযুক্তির সামগ্রী প্রস্তুত করার জন্য আবেদন করবে।
এক্ষেত্রে সামগ্রী নির্মাণে যা খরচ হবে তা সম্পূর্ণরূপে বহন করবে 'স্কলার ল্যাব ফাউণ্ডেশন'।
শুধু তাই নয়, শর্তসাপেক্ষে এর সাথে সাথে নির্মিত সামগ্রী বাজারজাত করার বিভিন্ন প্রক্রিয়াও তদারকি করবে 'স্কলার ল্যাবফাউণ্ডেশন'।"

গতকাল 'স্কলার ল্যাব ফাউণ্ডেশন'-এর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার ব্যবস্থাপক নির্দেশক অঞ্জন ঘোষ (Anjan Ghosh, Managing Director, Scholar Lab Foundation), এবং এনটিপিসি-র প্রজেক্টস ডিরেক্টর উজ্জ্বলকান্তি ভট্টাচার্য [Ujjwal Kanti Bhattacharyay, Director (Projects), NTPC]। 

সংবাদমাধ্যমের সাথে আলাপচারিতায় অঞ্জন ঘোষ বলেন, "আমাদের শিক্ষা জগত এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধার কোন অভাব নেই কিন্তু এত মেধা থাকা সত্ত্বেও কোনভাবেই আধুনিক প্রযুক্তির সামগ্রী আমরা পাচ্ছি না। 'স্কলার ল্যাব ফাউণ্ডেশন' সেই আধুনিক প্রযুক্তি নিয়ে সামগ্রী বাজারজাত করার লক্ষ্য নিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের হাতে আধুনিক প্রযুক্তির নতুন নতুন সামগ্রী তুলে দিতে আমরা বদ্ধপরিকর।"
অন্যদিকে উজ্জল কান্তি ভট্টাচার্য বলেন, "আমি আশা করছি আগামী প্রজন্মের হাতে আধুনিক প্রযুক্তির সামগ্রী দিতে সক্ষম হবে 'স্কলার ল্যাব ফাউণ্ডেশন'।"

Comments