হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৪ জানুয়ারী '২৩):- সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সন্ধ্যায় প্রয়াত কিংবদন্তি কণ্ঠসঙ্গীত শিল্পী তথা সুরকার এবং সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করল সৃজনী কলা চক্র (Srijani Kala Chakra)।কোলকাতার শিশির মঞ্চ (Shishir Mancha, Kolkata)-এ আয়োজিত 'তুমি নব নব রূপে এসো প্রাণে' নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত শিল্পীকে স্মরণ করা হয়।
'সৃজনী কলা চক্র'-র অধ্যক্ষা পৃথা নস্কর (Pritha Naskar, Principal, Srijani Kala Chakra) জানান, " অনুষ্ঠান দুটো পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় 'কথায় ও গানে রবীন্দ্রনাথ'। এই পর্যায়ে ১২ টা রবীন্দ্রসংগীত পরিবেশিত হয়।
দ্বিতীয় পর্যায়ে ছিল 'স্মরণে মননে হেমন্ত মুখোপাধ্যায়'। এই ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায়ের ৭ টা গানের সাথে নৃত্য পরিবেশন করেন 'সৃজনী কলা চক্র'-র ছাত্রছাত্রীবৃন্দ।
হেমন্ত মুখোপাধ্যায়ের যে গানগুলোতে কেউ নাচের কথা ভাবতেও পারেন না, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই গানগুলোতেও নৃত্য প্রদর্শন করেছি।"
প্রসঙ্গত উল্লেখ্য, অনুষ্ঠানের উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন 'সৃজনী কলা চক্র' ও 'কলতান'-এর ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের অন্যতম কারিগর সঞ্জিত বাগ (Sanjit Bag) জানান, "রবীন্দ্রনাথ কোন পরিপ্রেক্ষিতে কোন সময়ে কোন গান রচনা করছেন, তাতে কোন রাগ ব্যবহার করেছেন ইত্যাদি তথ্য সমৃদ্ধ অভিনব অনুষ্ঠান করার চেষ্টা করেছি।"

Comments
Post a Comment