বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে ক্যানসার সে জিত নামাঙ্কিত অনুষ্ঠান সম্পন্ন করল ভি কেয়ার ক্যানসার সেন্টার


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩ ফেব্রুয়ারী '২৩):- 'বিশ্ব ক্যানসার দিবস' (World Cancer Day) উপলক্ষ্যে 'ক্যানসার সে জিত' (Cancer Se Jeet) নামাঙ্কিত অনুষ্ঠানের সহায়তায় বাংলা কাহিনীচিত্র 'আরো এক পৃথিবী' (Aro Ek Prithibi)-র কলাকুশলীদের সংবর্ধনা দিল 'ভি কেয়ার ক্যানসার সেন্টার' (V Care Cancer Centre)।
'ভি কেয়ার ক্যানসার সেন্টার'-এর অন্যতম কর্ণধার ডাঃ বিকাশকুমার আগরওয়াল (Dr. Vikash Kumar Agarwal) জানিয়েছেন, "আজকের অনুষ্ঠানের মূল বার্তা 'মারণ রোগ ক্যানসার থেকেও সুস্থ জীবনে ফেরা যায়' (Cancer can be difeated)।"

অনুষ্ঠানে 'ভি কেয়ার ক্যানসার সেন্টার'-এর অন্যতম কর্ণধার ও পৃষ্ঠপোষক বীভা আগরওয়াল (Vibha Agarwal, V Care Cancer Centre) ছাড়াও উপস্থিত ছিলেন 'আরো এক পৃথিবী'-র নির্দেশক অতনু ঘোষ, চলচ্চিত্রের নায়িকা তাসনিয়া ফারিন (Tasnia Farin, Actress), চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলী সহ অনুষ্ঠানে ক্যানসারের মুখ থেকে ফিরে আসা অনেক সুস্থ ব্যক্তিও উপস্থিত ছিলেন।

'আরো এক পৃথিবী'-র নির্দেশক জানিয়েছেন, "এই ছবি মুখ্যত একাকিত্বের ছবি। ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত হয়েছে এই কাহিনীচিত্র।"

Comments