ছাত্র সংগঠনের নির্বাচনকে পাখির চোখ করে ধীর পায়ে এগোচ্ছে এবিভিপির বসিরহাট জেলা শাখা


হীরক মুখোপাধ্যায় 

বসিরহাট (৫ ফেব্রুয়ারী '২৩):- ছাত্র সংগঠনের নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য ও স্থানীয় নেতৃবৃন্দর উপস্থিতিতে আজ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের পুরাতন বাজারে 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ' (Akhil Bharatiya Vidyarthi Parishad) সংক্ষেপে 'এবিভিপি' (ABVP)-র 'বসিরহাট সাংগঠনিক জেলা সম্মেলন' (Basirhat Organisation District Conference) সম্পন্ন হল।

সম্মেলন স্থল থেকে 'এবিভিপি'-র প্রদেশ জনসংযোগ প্রভারী (সংবাদমাধ্যম) রূপে দেবাঞ্জন পাল [Debanjal Paul, Media In-Charge (West Bengal ABVP)] জানিয়েছেন, "হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, বামনপুকুর, বসিরহাট ও টাকি থেকে আসা শতাধিক ছাত্রছাত্রীদের সামনে সংগঠনের তরফে মূল বক্তব্য উপস্থাপন করেন 'এবিভিপি'-র দক্ষিণবঙ্গের সহ সম্পাদক মৃদাঙ্ক সাহা [Mridanka Saha, Asistant Secretary, ABVP (South Bengal)]। সম্মেলনে শ্রী সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় একাধিক কার্যকর্তা।"

সংগঠনের তরফে আরো জানানো হয়েছে, "৪ ঘণ্টা ধরে চলা এই জেলা সম্মেলন দুটো পর্বে সম্পন্ন হয়েছে, সম্মেলনে 'এবিভিপি'-র প্রদেশ সম্মেলনে গৃহীত প্রস্তাব আলোচনার পাশাপাশি স্থানীয় সমস্যা নিয়ে প্রস্তাব পাশ ও ছাত্র সংগঠন নির্বাচনের প্রয়োজনীয়তার মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"

Comments