দূষণমুক্ত পরিবেশ ও উন্নত কৃষিব্যবস্থার লক্ষ্যে ছদিনের আন্তঃজেলা সাইকেল যাত্রা করতে চলেছে সুইচ অন ফাউণ্ডেশন
হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২ ফেব্রুয়ারী '২৩):- সংস্থার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে দূষণমুক্ত পরিবেশ ও উন্নত কৃষিব্যবস্থার লক্ষ্যে 'মুভ ফর আর্থ' (Move For Earth) নামাঙ্কিত কর্মকাণ্ডের ছত্রছায়ায় আগামী ৬ ফেব্রুয়ারী থেকে ছদিনের 'আন্তঃজেলা সাইকেল যাত্রা' (Inter district by-cycle rally) করতে চলেছে 'সুইচ অন ফাউণ্ডেশন' (Switch On Foundation)।
'প্রেস ক্লাব কোলকাতা' (Press Club Kolkata)-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে 'সুইচ অন ফাউণ্ডেশন'-এর সহ প্রতিষ্ঠাতা বিনয় জাজু (Vinay Jaju, Co-founder, Switch On Foundation) আজ জানিয়েছেন, "আগামী ৬ ফেব্রুয়ারী কোলকাতা থেকে এই সাইকেল যাত্রা শুরু হয়ে রানাঘাট, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া হয়ে ১১ ফেব্রুয়ারী বাঁকুড়ায় গিয়ে শেষ হবে।"
'সাইকেল যাত্রা'-র আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "কোলকাতা পৌরনিগম-এর মহানাগরিক তথা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম মন্ত্রী ফিরহাদ হাকিম সবুজ পতাকা নাড়িয়ে সাইকেল যাত্রার শুভারম্ভ ঘটাবেন।"
'সাইকেল যাত্রা'-র আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "কোলকাতা পৌরনিগম-এর মহানাগরিক তথা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম মন্ত্রী ফিরহাদ হাকিম সবুজ পতাকা নাড়িয়ে সাইকেল যাত্রার শুভারম্ভ ঘটাবেন।"

Comments
Post a Comment