হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৯ জানুয়ারী '২৩):- পশুপ্রেমী সংস্থা অ্যাডপ্ট এ পেট (Adopt A Pet)-এর তৃতীয় অধ্যায়ের মাধ্যমে গতকাল কোলকাতার 'কমন রুম কাফে'-তে হয়ে গেল ১২ টা কুকুর ও বিড়ালছানার টিকাকরণ অনুষ্ঠান।ফারফোকস (Furrfolks)-এর উদ্যোগে এবং প্রভা খৈতান ফাউণ্ডেশন (Probha Khaitan Foundation)-এর অর্থনৈতিক সহযোগিতায় 'করুণা প্রকল্প' (Karuna Project)-এর মাধ্যমে এই কর্মসূচী সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত বলে রাখা ভালো, এই মুহুর্তে অনেকেই ঘরে বিদেশী বা দো-আঁশলা জাতীয় কুকুর বিড়াল পুষলেও দেশীয় কুকুর বিড়ালরা এখনো অবহেলার শিকার।
গতকাল কুকুর ও বিড়ালছানাদের টিকাকরণ করার ফাঁকে ফাঁকে 'প্রভা খৈতান ফাউণ্ডেশন'- এর পক্ষ থেকে ব্র্যাণ্ডিং এবং কমিউনিকেশন শাখার প্রধান মনীষা জৈন জানান, [Manisa Jain, Chief (Branding & Communications), Prabha Khaitan Foundation] "আমরা শুধু পোষা প্রাণী দত্তক নেওয়ার বিষয়ে সচেতনতা আনতে চাই তাই নয়, একই সঙ্গে শত শত গৃহহীন পোষ্য প্রাণীর জীবন বাঁচানোটাও আমাদের অন্যতম লক্ষ্য।"
এখন মানুষরা হাইব্রিডস ডগ চায় কিন্তু ভারতীয় কুকুররা প্রতিদিন অনেক বেশি স্ট্রাগল করে। আমরা ওদের সেভাবে যত্ন নিই না।
তবে ভাবতে খারাপ লাগে, পোষ্য হিসেবে কুকুরছানা থেকে বিড়াল ছানাদের গ্রহণযোগ্যতা একটু কম।
সমাজ যাতে আরো বেশি করে দেশীয় কুকুর ও বেড়াল ছানাদের গ্রহণ করতে পারে মানুষের মধ্যে সেই সচেতনতা বাড়াতেই আমাদের এই উদ্যোগ।"


Comments
Post a Comment