কোলকাতায় হতে চলেছে সেভেন্থ ইস্টার্ন ইণ্ডিয়া মাইক্রোফিনান্স সামিট ২০২৩


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩ জানুয়ারী '২৩):- 'অ্যাসোসিয়েশন অব মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস ওয়েস্ট বেঙ্গল' (Association of Microfinance Institutions West Bengal)-এর উদ্যোগে আগামী ১৩ জানুয়ারী কোলকাতার এক বিলাসবহুল হোটেলে হতে চলেছে 'সেভেন্থ ইস্টার্ন ইণ্ডিয়া মাইক্রোফিনান্স সামিট ২০২৩' (7th Eastern India Microfinance Summit 2023)।

'অ্যাসোসিয়েশন অব মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস ওয়েস্ট বেঙ্গল'-এর উদ্যোগে এবং পিডাব্লুসি (PwC), এমফিন (MFIN) এবং সা-ধন (Sa-Dhan)-এর সহযোগিতায় আয়োজিত এই সভার মূল ভাবনা 'দ্য নেক্সট জেন মাইক্রোফিনান্স - রোল অব ডিজিট্যাল টেকনোলজি ইন দ্য ইভলভিং রোডম্যাপ অব মাইক্রোফিনান্স' (Theme : The next gen microfinance - role of digital technology in the evolving roadmap of microfinance)।

আজ 'কোলকাতা প্রেস ক্লাব'-এ এক সাংবাদিক সম্মেলন করে এই সম্পর্কিত তথ্য পরিবেশন করেন 'সেভেন্থ ইস্টার্ন ইণ্ডিয়া মাইক্রোফিনান্স সামিট ২০২৩'-এর আয়োজকবৃন্দ।
আয়োজকদের পক্ষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণ শক্তি মাইক্রোফিনান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড-এর ব্যাবস্থাপক নির্দেশক গণেশচন্দ্র মোদক (Ganesh Chandra Modak, MD, Grameen Shakti Microfinance Services Pvt. Ltd.), এমফিন-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও নির্দেশক ডঃ অলোক মিশ্র (Dr. Alok Mishra, CEO & Director, MFIN) এবং সরলা ডেভলপমেন্ট মাইক্রোফিনান্স প্রাইভেট লিমিটেড-এর ব্যাবস্থাপক নির্দেশক প্রণব রক্ষিত (Pranab Rakshit, MD, Sarala Development Microfinance Pvt. Ltd.)।




Comments