এজমার্ডার দাম প্রায় ৫০ শতাংশ কমাচ্ছে জে বি ফার্মা

এম রাজশেখর 

কোলকাতা (৫ জানুয়ারী '২৩):- হার্ট ফেলিওর সংক্রান্ত চিকিৎসার অন্যতম খাওয়ার ওষুধ এজমার্ডা (Azmarda)-র দাম প্রায় ৫০ শতাংশ কমাচ্ছে 'জে বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড' ওরফে 'জে বি ফার্মা' (J B Pharmaceuticals Limited @ J B Pharma)।

আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন 'জে বি ফার্মা'-র সহাধ্যক্ষ এবং ক্রনিক ক্লাস্টার হেড বিকাশ খারে (Vikash Khare, Vice President & Cronic Cluster Head, J B Pharma)।

শ্রী খারে জানিয়েছেন, "এজমার্ডা (সেকুবিট্রিল/ ভালসার্টন) ৫০ মিলিগ্রাম-এর এক একটা ট্যাবলেট এখন ৭৮ টাকার বদলে ৩৯.৬০ টাকায় পাওয়া যাবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহুর্তে ভারতে হার্ট ফেলিওর সংক্রান্ত অসুখে ভুগছেন ৮ থেকে ১০ লাখ মানুষ, শুধু তাই নয় প্রতিবছর আমাদের দেশে ১.৬ লাখ মানুষ 'হার্ট ফেলিওর' হওয়ার কারণে মৃত্যুমুখে পতিত হন।
'এজমার্ডা'-র দাম কমার ফলে অনেক মানুষ এবার ওষুধ কেনার সময় কিছুটা হলেও স্বস্তি পাবেন।

আজ কোলকাতায় দুই হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রবীন চক্রবর্তী ও ডাঃ দিলীপ কুমার-এর উপস্থিতিতে 'জে বি ফার্মা'-র তরফে তাদের ওষুধের দাম কমানোর ঘোষণার সাথে সাথে আরো জানানো হয়েছে, "অদূর ভবিষ্যতে হার্ট ফেলিওর সংক্রান্ত নানাবিধ পরিষেবা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে ২৫ এবং সারা ভারতে ৩০০ হার্ট ফেলিওর ক্লিনিক (Heart Failure Clinic) প্রতিষ্ঠা করা হবে।"


অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রফেসর ডাঃ রবীন চক্রবর্তী জে বি ফার্মা-র অন্যতম সহাধ্যক্ষ বিকাশ খারে-র কাছে আগ্রহ প্রকাশ করে জানান, "শুধু সচেতনতা শিবির বা পরীক্ষা নিরীক্ষা কিংবা পরিষেবা দিলেই হবে না, আমাদের প্রয়োজন হার্ট ফেলিওর এডুকেটর্স (Heart Failure Educators)। এই এডুকেটর্সদের বেসিক লাইফ সাপোর্ট কোর্স (Basic Life Support Course) করিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দিতে পারলে সমাজের অনেক মঙ্গল হবে।"

Comments