এম রাজশেখর
গঙ্গাসাগর (১৩ জানুয়ারী '২৩) :- আগামীকাল সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে গঙ্গাসাগরে শুরু হবে পুণ্যার্থীদের পুণ্যস্নান। পঞ্জিকার সূচী ও প্রশাসনিক বিবৃতি অনুযায়ী পুণ্যস্নান চলবে ১৫ জানুয়ারী সন্ধ্যা ৬টা বেজে ৫৩ মিনিট পর্যন্ত।দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের বিবৃতি অনুযায়ী, "পুণ্যার্থীদের সুবিধার জন্য ২২৫০ টা সরকারী ও ৫০০ টা বেসরকারি বাস সহ ৪ টে বার্জ, ৩২ টা ভেসেল এবং ১০০ টা লঞ্চ মেলা উপলক্ষ্যে চলবে।
সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এবার এক টিকিটেই গঙ্গাসাগর যাওয়া-আসা করা যাবে।
মহামেলার সময় যে কোনো দুর্ঘটনা থেকে মেলা প্রাঙ্গণকে সুরক্ষিত রাখার জন্য মেলা প্রাঙ্গণে রয়েছে ২৫ টা দমকল সহ রয়েছে ১০ টা অগ্নিনির্বাপণ কেন্দ্র ।
সন্ত্রাসবাদী হামলা থেকে মেলাকে সুরক্ষিত রাখার জন্য একদিকে ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথেও নজরদারি চলছে।
ছবি : মৃত্যুঞ্জয় রায়


Comments
Post a Comment