বড়োদিনের ছুটিতে অনাথাশ্রমের বাচ্চাদের মুখে হাসি ফোটাতে সচেষ্ট হল এমপকেট


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ জানুয়ারী '২৩):- বড়োদিন থেকে শুরু করে ইংরেজী নববর্ষ পর্যন্ত এই সময়সীমার মধ্যে মানবহিতৈষি কর্মকাণ্ডে 'এমপকেট' (mPokket)-এর ভূমিকা এবার নজর কেড়েছে অনেকের।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের শিশু ও কিশোর কিশোরীদের মুখে হাসি ফুটিয়ে তুলতে এই সময়ে প্রশংসনীয় ভূমিকা নিয়েছে 'এমপকেট'।


'এমপকেট'-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব জালান (Gourav Jalan, Founder & CEO of mPokket) জানিয়েছেন, "বড়োদিনের ছুটিতে শিশু ও কিশোর কিশোরীদের মুখে হাসি ফুটিয়ে তুলতে প্রতিষ্ঠানের ৫০০ কর্মচারী কিছু না কিছু যেমন দান করেছেন, তেমনই এই দান সংগ্রহ করে উত্তর ২৪ পরগনার 'আশিয়ানা হ্যাপি হোম অরফানেজ'-এ পৌঁছে গিয়েছিলেন সংস্থার ১০ কর্মচারী।"

Comments