গঙ্গাসাগর (১২ জানুয়ারী '২৩):- ধীরে ধীরে জমে উঠছে এবছরের গঙ্গাসাগর মেলা। কোরোনা অতিমারীর পরে এই প্রথম এত জনসমাগম চাক্ষুষ করছে সাগরবাসী।
ইতিমধ্যে এসে গেছেন শঙ্করাচার্য। আগামীকাল সকালে সংবাদমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে বাক্যালাপ করবেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের পাশাপাশি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসে পৌঁছেছেন দশনামী সম্প্রদায়ের অনেক সাধু সন্ন্যাস তথা ধর্মভীরু এবং ধর্মকামী জনগণ।
পশ্চিমবঙ্গ সরকার এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে গঙ্গাসাগরে আসা দর্শনার্থীদের সুবিধার্থে সবকিছুর উপর সুচারুভাবে নজরদারি চালানো হচ্ছে বলে সরকারী মহলের দাবী।
আজ সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে প্রতীকী ভাবে গঙ্গারতি যেমন প্রদর্শিত হয়েছে তেমনি ছিল অন্যান্য কার্যক্রম।
গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও বেশকিছু সমাজসেবী সংগঠনের তৎপরতা দেখা যাচ্ছে।
-ছবি : মৃত্যুঞ্জয় রায়




Comments
Post a Comment