হর্ষোল্লাসের মাধ্যমে সম্পন্ন হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সম্মেলন

 


এম রাজশেখর 

কোলকাতা (১০ জানুয়ারী '২৩):- ৪৬ বর্ষে পদার্পণ করা 'ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব' (Calcutta Journalists Club)-এর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সম্মেলন হয়ে গেল কোলকাতায়।

'ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব'-এর কোষাধ্যক্ষ তথা প্রসারভারতি (আকাশবাণী)-র অন্যতম সংবাদ কর্মী সাধনা দাস বোস (Sadhana Das Bose, Treasurer, Calcutta Journalists Club)-এর বক্তব্য অনুযায়ী, "৮ জানুয়ারী কোলকাতার মেয়ো রোডে অবস্থিত 'কবাডি ফেডারেশন গ্রাউণ্ড'-এ হর্ষোল্লাসের মাধ্যমে উদযাপিত হয়েছে আমাদের 'বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সম্মেলন' (Annual Sports & Get together)।"

জেনে রাখা ভালো, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকদের এই সংগঠনে বর্তমানে সদস্য রয়েছেন ৪৫১ জন; ৮৭ টা পুস্তক ইতিমধ্যে প্রকাশ করেছে এই প্রতিষ্ঠান।


সাংবাদিক সংগঠনের সূত্রে জানা গেছে, "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সম্মেলন-এর উদ্বোধন করেন ক্লাবের বর্ষীয়ান সদস্য পার্থ গোস্বামী। সম্মেলনে অংশগ্রহণ করেন ২০০-র বেশি সদস্য ও সদস্যা, এদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ১৫ টা বিভাগে অংশগ্রহণ করেছিলেন ১০০-র বেশি প্রতিযোগী ও প্রতিযোগিনী।"

ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রশাসক স্বপন ব্যানার্জী (বাবুন), প্রাক্তন ক্রীড়াবিদ অনিমা ব্রহ্ম, অভিনেত্রী সঙ্গীতা সিনহা, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব-এর সভাপতি প্রান্তিক সেন, সম্পাদক ইমনকল্যাণ সেন, সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু , ক্লাবের প্রবীণ সদস্য ও বিশিষ্ট সাংবাদিক শম্ভু সেন, এবং সাংবাদিক নরেশ মণ্ডল।

'ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব'-এর তরফ থেকে মৃত্যুঞ্জয় রায় জানিয়েছেন, "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সম্মেলন-এ একদিকে যেমন উপস্থিত ছিলেন ক্লাবের দুই সহ সম্পাদক সঞ্জয় হাজরা ও অভিজিৎ ভট্টাচার্য তেমনই হাজির ছিলেন প্রাক্তন সম্পাদক সুস্মিতা গঙ্গোপাধ্যায়, সাংবাদিক তরুণ রায়, মানব লাহিড়ি, অনুপল বিশ্বাস, গোপাল দেবনাথ, তুষার পাটোয়ারী, হিরন্ময় বিকাশ জানা, দীপা চন্দ সহ 'ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব'-এর কর্মী শান্তি চক্রবর্তী, সোমা ব্যানার্জী ও সৌমেন চক্রবর্তী প্রমুখ।"

Comments