হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৩ ডিসেম্বর '২২):- প্রমিতা (Promita), রুদ্রজিৎ (Rudrajit) সহ কোলকাতা বিনোদন জগতের কয়েকজন পরিচিত মুখের উপস্থিতিতে 'অরিফ্লেম ইণ্ডিয়া'-র অধীনস্থ 'সুপ্রিমেসি নেটওয়ার্ক' (Supremecy Network under Oriflame India)-এর তত্ত্বাবধানে কোলকাতা নেতাজী ভবন-এর প্রায় বিপরীতে অবস্থিত 'অরিফ্লেম সুইডেন' (Oriflame Sweden) ভবনে আজ অনুষ্ঠিত হয়ে গেল 'উইন্টার মেগা ফ্যাশন ফিয়েস্টা উইথ বিজনেস অপরচুনিটি' (Winter Mega Fashion Feasta with Business Opportunity)।বলে রাখা ভালো, অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন চন্দ্রিমা বসু (Chandrima Basu), রঞ্জিতা ভট্টাচার্য (Ranjita Bhattacharyay), সৌরভ টিটু ব্যানার্জী (Sourav Titu Banerjee) সহ আরো অনেকে।
প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জী-র মেয়ে তথা বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক 'শঙ্কর' (মণিশঙ্কর মুখার্জী)-এর নিকটাত্মীয় শর্মিষ্ঠা ব্যানার্জী জানিয়েছেন, "শুধুমাত্র প্রসাধনী সামগ্রী নির্ভর কোনো ব্যবসা নয় 'অরিফ্লেম'। মহিলাদের মাঝে সৌন্দর্য সামগ্রী বিক্রয় করাটাও 'অরিফ্লেম'-এর একমাত্র লক্ষ্য নয়। কোরোনা অতিমারীর পরবর্তী সময় যখন সমগ্র বিশ্ব নিদারুন অর্থ সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে, তখন 'অরিফ্লেম' আপামর জনগণের কাছে স্বনির্ভর হওয়ার এক 'আশার আলো'-র নাম।"


Comments
Post a Comment