হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১ ডিসেম্বর '২২):- আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ভারত সরকারের 'তথ্য ও সম্প্রচার মন্ত্রক' (Ministry of Information & Broadcast, Government of India)-এর উদ্যোগে নাগাল্যান্ডের ডিমাপুরে আয়োজিত 'প্রথম উত্তর -পূর্ব ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (1st North-east India International Film Festival at Dimapur, Nagaland)-এ দেখানো হবে রহস্যময় ভয়াল ভৌতিক হিন্দী চলচ্চিত্র (Horror Hindi Film) 'আনলক সেভেন' (Unlock 7)।সংবাদমাধ্যমকে এই তথ্য পরিবেশন করেছেন এই কাহিনীচিত্রের লেখক তথা নির্দেশক ঋক জয়সোয়াল (Riwk Jaiswal, Film Director)।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ঋক আরো জানিয়েছেন, "ডিমাপুরে হতে চলা 'প্রথম উত্তর পূর্ব ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর পরেই আগামী ১৭ - ১৮ ডিসেম্বর রাঁচিতে অনুষ্ঠিত হতে চলা 'পঞ্চম ঝাড়খণ্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (5th Jharkhand International Film Festival at Ranchi)-এর জন্যও মনোনীত হয়েছে এই চলচ্চিত্র।"
বলে রাখা ভালো, গত ১০ ও ১১ নভেম্বর 'অযোধ্য চলচ্চিত্র উৎসব' (Ayodhya Film Festival)-এ 'সেরা পরীক্ষামূলক ছবি' ( Best Experimental Film)-র সম্মান পেয়েছে গ্যালাক্সি এন্টারটেনমেন্ট নিবেদিত (Galaxy Entertainment Presents) নাসিম আহমেদ খান প্রযোজিত (Produced by Nasseam Ahmed Khan) এবং ঋক জয়সোয়াল নির্দেশিত (Directed by Riwk Jaiswal) রহস্যময় ভৌতিক হিন্দী চলচ্চিত্র 'আনলক সেভেন'।
পাঁচ মাস আগেই মুক্তি পেয়েছিল এই চলচ্চিত্রের অফিসিয়াল টিজার (Official Teaser)।
চলচ্চিত্র নির্মাতা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "২০২০ তে করোনা অতিমারির কারণে লকডাউনের পর যখন একটু একটু করে আনলক পর্ব শুরু হচ্ছে, সেই সময় সাত বন্ধু এক পাহাড়ি অঞ্চলে বেড়াতে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, লকডাউনের সময় স্থানীয় বাসিন্দারা কতোটা কষ্টের সম্মুখীন হয়েছেন। পরিবারের লোকজনের মুখে অন্ন তুলে দিতে তাদের কি করতে হয়েছে। সেই জায়গায় লকডাউনের সময় ঘটে যাওয়া একটা দুর্ঘটনায় বন্ধুরা বিস্মিত হয়। তাঁদের ঘিরে থাকা রহস্য উদ্ঘাটনের চেষ্টার গল্প নিয়েই তৈরি 'আনলক সেভেন'।"


Comments
Post a Comment