ছোটো ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে মিশো-র বাৎসরিক মেগা ব্লকবাস্টার সেল


হীরক মুখোপাধ্যায় 
কোলকাতা (৬ সেপ্টেম্বর '২২):- ছোটো ব্যবসায়ীদের ব্যাবসা ৪ গুণ বাড়াবার লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর (23-27 September) অনলাইন প্লাটফর্মে সর্বনিম্ন মূল্যে (Lowest Price) 'মেগা ব্লকবাস্টার সেল' (Mega Blockbuster Sale) আয়োজন করতে চলেছে 'মিশো' (Meesho)।

ইতিমধ্যে এই বিষয়ে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রোহিত শর্মা, রসমিকা মানদান্না, কপিল শর্মা, তৃষা কৃষ্ণান, কার্তি শিবকুমার, রাম চরণ ও সৌরভ গাঙ্গুলী-র মতো বিশিষ্টজনেরা এই বিষয়ে প্রচারাভিযান শুরু করেছেন।
গত ৪ সেপ্টেম্বর সংবাদমাধ্যমের উদ্দেশ্যে এক প্রেস বিবৃতি জারি করে 'মিশো'-র সিএক্সও এবং ব্যাবসায়িক প্রধান উৎকৃষ্ট কুমার (Utkrishta Kumar, CXO & Business Head of Meesho) জানিয়েছেন, "গত বছর ৫ দিন ব্যাপী বাৎসরিক মেগা সেল-এর সময় ছোটো ব্যবসায়ীদের ব্যবসা ৬০ শতাংশ বেড়ে গিয়েছিল। এই বছরের বাৎসরিক 'মেগা ব্লকবাস্টার সেল'-এ ৭ লাখ বিক্রেতা ৩০ টা বিভাগে ৬.৫ কোটি ধরণের সামগ্রী হাজির করবে।
জনগণকে এই বিষয়ে অবহিত করার জন্য 'মিশো'-বর্তমান অ্যাপের সাথে বাংলা, তেলেগু, মারাঠী, তামিল, গুজরাতী, কান্নাডা, মালয়ালম ও ওড়িয়া-র মতো পৃথক ৮ টা ভাষা সংযুক্ত করা হয়েছে।"



 

Comments