হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১০ সেপ্টেম্বর '২২):- "পশ্চিমবঙ্গের সমস্ত নিধি কোম্পানীগুলোকে এক ছাতার তলায় আনার লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে নীরবে কাজ করে চলেছে 'বঙ্গনিধি অ্যাসোসিয়েশন' (Bangonidhi Association)।" আজ কোলকাতার গড়িয়ায় সংস্থার মাসিক সভা চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন 'বঙ্গনিধি অ্যাসোসিয়েশন'-এর চেয়ারম্যান সুমন সরকার (Suman Sarkar, Chairman)।'বঙ্গনিধি অ্যাসোসিয়েশন'-এর কার্যকরী কমিটির সদস্যদের তরফে তিনি আরো জানান, "২০১৩ সালের কোম্পানী আইন-এর ৪০৬ ধারার আওতায় পশ্চিমবঙ্গে ১ হাজারের বেশি নিধি কোম্পানী নথিভুক্ত রয়েছে। যার মধ্যে 'বঙ্গনিধি অ্যাসোসিয়েশ'ন-এর সদস্যপদ নিয়েছেন কমবেশি ১০০ নিধি কোম্পানী। আগামী দিনে বাদবাকি নিধি কোম্পানীগুলোকেও 'বঙ্গনিধি অ্যাসোসিয়েশন'-এর সদস্য করাটাই আমাদের প্রধান লক্ষ্য।"
সাংবাদিক সম্মেলনে 'বঙ্গনিধি অ্যাসোসিয়েশন'-এর তরফে নির্দেশক মারিকুল ইসলাম (Marikul Islam, Director) জানান, "এই মুহুর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সচেতনতা শিবির (Awernes Camp) করে চলেছে আমাদের সংস্থা।"
অন্যদিকে 'বঙ্গনিধি অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক সন্দীপ মিত্র (Sandip Mira, Secretary) যুগ্ম সম্পাদক আনিসুল শেখ (Anisul Shekh, Jt. Secretary)-কে পাশে দাঁড় করিয়ে জানান, "বিভিন্ন নিধি কোম্পানীগুলো যাতে অর্থ তছরুপ-এর মতো বিবিধরকম সমস্যা থেকে নিজেদের বাঁচিয়ে চলতে পারে সেই কথা মাথায় রেখে আগামী দিনে সদস্যদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়াটাও আমাদের সংস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য।"

Comments
Post a Comment