কোলকাতায় পথ চলা শুরু করল হোমিও এমিগো


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ সেপ্টেম্বর '২২):- বালিগঞ্জ ডাকঘরের অধীন ২৬, সুরেন টেগোর রোড-এর দোতলায় আজ থেকে খুলল 'হোমিও এমিগো' (Homoeo Amigo)।
সংস্থার বক্তব্য অনুযায়ী, "আজ থেকে একই ছাদের তলায় সঙ্কটজনক বা পুরনো রোগ (Acute & Chronic Ailments), শিশু স্বাস্থ্য (Chield Health), মধুমেহ (Diabetes), হজম সংক্রান্ত বিষয় (Digestive Care), মানসিক স্বাস্থ্য (Mental Health), শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত বিষয় (Respiratory Health) ও মহিলা স্বাস্থ্য ( Women Health) বিষয়ে চিকিৎসা করানো যাবে।
এই মুহূর্তে 'হোমিও এমিগো' সংস্থার কোলকাতা শাখার সাথে যুক্ত হয়েছেন ডাঃ অমিত মেহতা (Dr. Amit Mehta) ও ডাঃ আকাঙ্খা দ্বিবেদী (Dr. Aakankha Dwibedi)।
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত এখান থেকে যেমন ওষুধ কেনা যাবে, তেমনই সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবাও পাওয়া যাবে।"
'হোমিও এমিগো'-র কোলকাতা কার্যালয় থেকে আরো জানানো হয়েছে, "হোমিওপ্যাথি চিকিৎসা (Homoeopathy Treatment)-র পাশাপাশি এখান থেকে যেমন হোমিওপ্যাথি ওষুধ (Homoeopathy Pharmacy)পাওয়া যাবে তেমনই রক্ত পরীক্ষা (Blood Test)-ও করা যাবে।"
এ প্রসঙ্গে জেনে রাখা ভালো, 'হোমিও এমিগো'-র ছত্রছায়ায় বর্তমানে উত্তরপ্রদেশ, দিল্লী-র নানান স্থানে রমরমিয়ে চলছে হোমিওপ্যাথিক ক্লিনিক।
আজ ডাঃ ডি এন ব্যানার্জি (Dr. D. N. Banerjee)-র উপস্থিতিতে কোলকাতা (Kolkata)-য় পথ চলা শুরু করল 'হোমিও এমিগো'। ডাঃ ব্যানার্জি জানিয়েছে, "এই সংস্থা থেকে লাভবান হতে পারে কোলকাতাবাসী।"

Comments