জমি কেনা ও কার্যালয় নির্মাণের বিষয় আলোচিত হল এবিসিএফের সাধারণ সভায়


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ অগস্ট '২২):- সুবর্ণ জয়ন্তী অতিক্রম করে আসা স্বেচ্ছাসেবী সংস্থা 'অল বেঙ্গল চিল্ড্রেন ফেডারেশন' (All Bengal Children Fedaration) সংক্ষেপে 'এবিসিএফ' (ABCF) সম্প্রতি বেলেঘাটায় তাদের ৫১ তম বর্ষের সাধারণ সভার আয়োজন করেছিল।

৩১ জুলাই আয়োজিত ওই সভায় সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ মুসাহক (মামা), সভাপতি অসিতলাল নাগ, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সহ একাধিক সদস্যবৃন্দর উপস্থিতিতে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সংস্থার প্রয়োজনের উপর আধারিত বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা হয়।
আলোচনায় প্রাধান্য পায় সংস্থার নিজস্ব জমি কেনা ও কার্যালয় নির্মাণের বিষয়টা।
সাধারণ সভায় আমন্ত্রিত সদস্য রূপে উপস্থিত ছিলেন শিউলি রামানি।

বলে রাখা ভালো, গত ৫০ বছর ধরে এই স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিমবঙ্গের নানা প্রান্তের বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংস্থার সাথে জড়িত অগণিত ব্যক্তিদের শারীরিক ও মানসিক উন্নয়নের প্রশিক্ষণ দিয়ে চলেছে।

Comments