হীরক মুখোপাধ্যায় কোলকাতা (২ অগস্ট '২২):- একথা মোটামুটি সবাই জানে দূষিত বায়ু মানব জীবনের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, কিন্তু দূষিত বায়ু (Polluted Air) যে মানব জীবনের এক নীরব ঘাতক (Silent Killer) সে কথা বোধহয় অতি বড়ো শিক্ষিত মানুষও সবসময় জেনে উঠতে পারেন না।
আজ 'সেন্টার ফর ক্রনিক ডিজিজেস কন্ট্রোল' (Centre for Chronic Diseases Control) সংক্ষেপে 'সিসিডিসি' (CCDC), ও 'হেলথ অ্যাণ্ড এন্টারটেনমেন্টাল লিডারশিপ প্লাটফর্ম' (Health & Environmental Leadership Platform) সংক্ষেপে এইচইএলপি (HELP)-এর যৌথ সহযোগিতায় এবং 'মেডিকা গ্রুপ অব হসপিটালস' (Medica Group of Hospitals)-এর পরিচালনায় কোলকাতার 'মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল' (Medica Superspeciality Hospital, Kolkata)-এ আয়োজিত 'বায়ু দূষণ এবং স্বাস্থ্যের উপর এর প্রভাব' (Air Pollution & Health Effects) নামাঙ্কিত এক অনুষ্ঠানে 'পাবলিক হেলথ ফাউণ্ডেশন অব ইণ্ডিয়া'-র 'সেন্টার ফর এন্টারটেনমেন্টাল হেলথ'-এর উপ নির্দেশক (Dy. Director) এবং 'সেন্টার ফর ক্রনিক ডিজিজেস কনট্রোল' সংক্ষেপে 'সিসিডিসি'-র বরিষ্ঠ গবেষক (Sr. Scientist) ডঃ পূর্ণিমা প্রভাকরণ (Dr. Poornima Prabhakaran) দ্ব্যর্থহীন ভাষায় বলেন, "বায়ু দূষণ মৃত্যুর অন্যতম প্রধান কারণ, যদিও বিভিন্ন ভাবে এই বাস্তব সত্যকে এড়িয়ে যাওয়া হয়। সারা বিশ্বে মৃত্যুর চতুর্থ সর্বোচ্চ কারণ বায়ু দূষণ, কিন্তু অতীব দুঃখের বিষয় ভারতে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ রূপে চিহ্নিত বায়ু দূষণ।
অনেকেই জানেন না কোনো গর্ভবতী মহিলা যদি একটানা বেশ কিছু সময়/দিন দূষিত বায়ুর পরিমণ্ডলে থাকেন তাহলে তিনি যেমন সরাসরি অসুস্থ হতে পারেন বা মারা যেতে পারেন, ঠিক তার পাশাপাশি তার গর্ভে থাকা শিশুর কার্ডিও ভাস্কুলার কার্যকলাপ (Cardio vascular activity) প্রভাবান্বিত হয় ফলতঃ গর্ভস্থ শিশুর সার্বিক বিকাশ বাঁধা প্রাপ্ত হয় বা অনেক সময় শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।"
আজ অপরাহ্নে 'মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল'-এ 'বায়ু দূষণ এবং স্বাস্থ্যের উপর এর প্রভাব' শীর্ষক অনুষ্ঠানের শুভ সূচনা করেন 'মেডিকা গ্রুপ অব হসপিটালস'-এর চেয়ারম্যান (Chairman, Medica Group of Hospitals) ডাঃ অলোক রায় (Dr. Alok Roy)।
অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন গবেষক মাসরুর আজম (Masroor Azam) এবং কোলকাতার 'মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল'-এর পালমোনারি মেডিসিন বিভাগের কনসালট্যান্ট (Consultant, Pulmonary Medicine) ডাঃ আর কে দাস (Dr. R. K. Das)।
ডঃ প্রভাকরণ-এর সুরে সুর মিলিয়ে ডাঃ আর কে দাস জানিয়েছেন, "প্রতি বছর বিশ্বে প্রায় ৭ মিলিয়ন মানুষ শুধুমাত্র দূষিত বায়ুর কারণে মারা যাচ্ছেন। বায়ু দূষণ নীরব ঘাতক রূপে শুধু মানুষের প্রাণহানিই ঘটাচ্ছে না, এর পাশাপাশি শিশুর স্বাভাবিক বাড়বৃদ্ধি (Normal Growth)-র উপরেও বিরূপ প্রভাব ফেলছে। নির্দিষ্ট সময়ে শরীরে বাড়বৃদ্ধির ঘাটতি দেখা দেওয়ার ফলে দুর্বল হাড়, উদ্যমহীনতার মতো একাধিক সমস্যা দেখা দিচ্ছে যার ফলে অনেক সময় শিশু-কিশোরদের সার্বিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

Comments
Post a Comment