হীরক মুখোপাধ্যায় কোলকাতা (১০ অগস্ট '২২):- সগৌরবে ৫৮ বছর পার করে আজ ৫৯ বছরে পদার্পণ করল যশোর রোড পার্শ্বস্থ নাগেরবাজার অঞ্চলের 'সেলস এম্পোরিয়াম' (Sales Emporium)।
পরে স্মৃতি রোমন্থন করতে গিয়ে 'সেলস এম্পোরিয়ম'-এর অন্যতম অংশীদার রাজীব জৈন (Rajev Jain) বলেছেন, "১৯৬৪ সালে আমাদের দুই পূর্বপুরুষ হংসরাজ জৈন ও পুনমচাঁদ জৈন মাত্র জনা আটেক কর্মচারী নিয়ে শুরু করেছিলেন এই সংস্থা।
সেই সময় সেচের উপযোগী পাম্প থেকে শুরু করে কাঠের আসবাবপত্র বিক্রি হত এখান থেকে, পরবর্তী সময়ে এই দোকান থেকে ব্যাপকভাবে সাইকেলও বিক্রি হয়েছে, তারপর শুরু হয় রেডিও বিক্রি। ১৯৮০ সালের পর থেকে ধীরে ধীরে আমরা ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করা শুরু করি।"
প্রতিষ্ঠাতাদের উত্তরসূরি রূপে বর্তমানে নরেন্দ্র জৈন, মনোজ জৈন, রাজীব জৈন ও অভিষেক জৈন সামলাচ্ছেন 'সেলস এম্পোরিয়ম'-এর গুরুদায়িত্ব। একসময় যে ব্যবসা শুরু হয়েছিল ৮ জন কর্মচারী নিয়ে এখন সেখানে ১০ টা শাখায় কাজ করছেন ৯৬ জন কর্মচারী।
সংস্থার ৫৯ বছরে পদার্পণের শুভ মুহুর্তকে আরো বেশি স্মরণীয় করে রাখতে এই সংস্থার কর্ণধারগণ আগামী কাল ভিআইপি রোডের উপর বাগুইআটি ক্রসিংয়ে আরো একটা শাখা খুলতে চলেছে।


Comments
Post a Comment