হীরক মুখোপাধ্যায় কোলকাতা (১ অগস্ট '২২):- ভারত সরকারের 'ফিল্ম ডিভিশন' (Film Division, Govt. of India)-এর উদ্যোগে এবং কোলকাতা-র 'সত্যজিত রায় ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইন্সটিটিউট' (Satyajit Ray Film & Television Institute, Kolkata) সংক্ষেপে 'এস আর এফ টি আই' (SRFTI)-এর সহযোগিতায় আগামী ১১ অগস্ট থেকে 'এস আর এফ টি আই অডিটোরিয়াম' (SRFTI Auditorium)-এ শুরু হতে চলেছে ত্রিদবসীয় এক চলচ্চিত্র উৎসব।
এই প্রদর্শনীতে সবচেয়ে ছোটো ছবি রূপে দেখা যাবে ভারতীয় চলচ্চিত্র নির্দেশক অরবিন্দ এম (Arvind M) নির্দেশিত 'দ্য ওয়েটল্যাণ্ড ওয়েল' (The Wetlands Wail), আবার বড়ো ছবি রূপে দেখা যাবে আর এক ভারতীয় চলচ্চিত্র নির্দেশক ওজশ্বী শর্মা (Ojaswwee Sharma) নির্দেশিত ছবি 'এডমিটেড' (Admitted)।"
জেনে রাখা ভালো, ১৯৯০ সালে বোম্বে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (Bombay International Film Festival) সংক্ষেপে বি আই এফ এফ (BIFF) নাম নিয়ে পথ চলা শুরু করেছিল আজকের এম আই এফ এফ (MIFF)।




Comments
Post a Comment