মুক্তির পথে হিট : দ্য ফার্স্ট কেস

 


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৫ জুলাই '২২):- মুক্তির প্রহর গুনছে হিন্দী চলচ্চিত্র 'হিট : দ্য ফার্স্ট কেস' (Hit : The First Case)। এই চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে আজ ঝটিকা সফরে কোলকাতা ঘুরে গেলেন এই ছবির নায়ক রাজকুম্মার রাও (Rajkummar Rao)।

সকালে কোলকাতার বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে রাজকুম্মার রাও দুপুরে মিলিত হয়েছিলেন কোলকাতার সাংবাদিক মহলের সাথে।

দিল রাজু প্রোডাকশনস-এর সহযোগিতায় গুলশন কুমার এবং টি সিরিজ নিবেদিত 'হিট : দ্য ফার্স্ট কেস' মুক্তি পাচ্ছে আগামী ১৫ জুলাই।
চার প্রযোজক ভূষণ কুমার (Bhusan Kumar), দিল রাজু (Dil Raju), কৃষান কুমার (Krishan Kumar) ও কুলদীপ রাঠোর (Kuldeep Rathore) নির্মিত এবং ডঃ শৈলেশ কোলানু (Dr. Sailesh Kolanu) পরিচালিত রহস্য রোমাঞ্চ (Suspense thriller) ধর্মী এই চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করছেন সান্যা মালহোত্রা (Sanya Malhotra)।

Comments