হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১ জুলাই '২২):- নিউটাউন রাজারহাটে অবস্থিত 'সিটি সেন্টার টু'-র গ্রাউণ্ড ফ্লোরে ছোট্ট দোকান খুলল 'মিয়া বাই তানিস্ক' (Mia by Tanishq)।
'মিয়া বাই তানিস্ক'-এর ব্যবসায়িক প্রধান শ্যামলা রামানন (Shyamala Ramanan)-এর উপস্থিতিতে, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম নায়িকা তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) আজ 'সিটি সেন্টার টু'-র গ্রাউণ্ড ফ্লোরের এ ব্লকের ৪ নম্বর ইউনিটে ২৭০ বর্গফুট আয়তন বিশিষ্ট এই দোকানের শুভ উদ্বোধন করেন।
'মিয়া বাই তানিস্ক'-এর ঘোষণা অনুযায়ী, "টাইটান কোম্পানী-র ছত্রছায়ায় চলা এই প্রতিষ্ঠান আজ থেকে ৩ জুলাই পর্যন্ত ক্রেতাদের ২০ শতাংশ পর্যন্ত উদ্বোধনী ছাড় দেবে।"



Comments
Post a Comment